অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ সামনে রেখে ৪৫ জনের প্রাথমিক দল গড়েছে বাংলাদেশ। আগামী ২৬ জুলাই থেকে প্রাথমিক দলের ক্যাম্প শুরু হবে। কুপার টেস্টের পর চলবে অনুশীলন।
এবারই প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে হবে এ বিশ্বকাপ। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ২৪টি দেশ নিয়ে হবে এই জুনিয়র বিশ্বকাপ।
স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। বাকি ২৩ দল বিশ্বের ছয়টি আঞ্চলিক পর্বের বৈতরণী পার করে এসেছে। ৬ গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপে খেলবে দলগুলো।
বাংলাদেশ রয়েছে ‘এফ’ গ্রুপে। গ্রুপ পর্যায়ে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। গত বছর নভেম্বর ও ডিসেম্বরে ওমানে হওয়া জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

