ভারতের পুঁজি ২৪৯

ভারতের পুঁজি ২৪৯

চ্যাম্পিনস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কোরবোর্ডে ২৪৯ রান জড়ো করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।

দলীয় ৩০ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারায় তারা। এই তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২, ১৫ ও ১১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে পরের সারির ৪ ব্যাটারের কল্যাণে লড়াকু পুঁজি পায় টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

৯৮ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন শ্রেয়াশ আইয়ার। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলের অবদান ৪২ রান। লোকেশ রাহুল এনে দেন ২৩ রান। এছাড়া রবীন্দ্র জাদেজা করেন ১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে দারুণ বোলিংয়ে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। ৮ ওভারে এই পেসারের খরচ ৪২ রান।

ভারতের ইনিংস: ২৪৯/৯ (৫০ ওভার); আইয়ার ৭৯, হার্দিক ৪৫, প্যাটেল ৪২, রাহুল ২৩; ম্যাট হেনরি ৫/৪২

টস: নিউজিল্যান্ড (ফিল্ডিং)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন