এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

টানা ২ হারের পর তৃতীয় টি-টোয়েন্টি জিতে লড়াইয়ে ফিরে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকার জন্য চতুর্থ ম্যাচে জেতার বিকল্প ছিল না তাদের জন্য। যদিও জিততে পারেনি। ইংলিশদের ১৫ রানে হারিয়ে কুড়ি ওভারের সিরিজ জিতে নিলো ভারত।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়ার ফিফটিতে ১৮১ রানের পুঁজি পায় ভারত। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৩ রান। ৩০ বল খেলেন হার্দিক। তার চেয়ে ৪ বল বেশি মোকাবেলা করেন দুবে। ৩০ রান করেন রিঙ্কু সিং। রোহিত খেলেন ২৯ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন সাকিব মাহমুদ।

বিজ্ঞাপন

জবাবে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলে সফরকারীদের লড়াইয়ে রাখেন হ্যারি ব্রুক। কম যাননি বেন ডাকেট। ১৯ বল ৩৯ রান করেন এই ওপেনার। বাকিদের মধ্যে আর কেউ ব্যাট হাতে ভারতীয় বোলারদের শাসন করতে পারেননি। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। ভারতের হয়ে রবি বিষ্ণই ও হার্শিত রানার শিকার ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮১/৯ (২০ ওভার)

হার্দিক পান্ডিয়া ৫৩, শিভম দুবে ৫৩

সাকিব মাহমুদ ৩/৩৫

ইংল্যান্ড: ১৬৬/১০ (১৯.৪ ওভার)

হ্যারি ব্রুক ৫১, বেন ডাকেট ৩৯

রবি বিষ্ণই ৩/২৮

ফল: ভারত ১৫ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন