ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল হওয়ায় বেজায় চটেছেন সালমান বাট। যুবরাজ, ধাওয়ান, রায়না, ইরফানরা পাকিস্তান দলের বিপক্ষে খেলতে রাজি হননি।
এরপর থেকেই ভারতীয়দের নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট তার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, যেহেতু পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত, আইসিসিসহ কোনো পর্যায়ের টুর্নামেন্টেই তাদের খেলা উচিত নয়।
তিনি বলেন, ‘পুরো বিশ্ব এ নিয়ে কথা বলছে। ক্রিকেট মহলকে কী বার্তা দিচ্ছে তারা। প্রতিজ্ঞা করুন, আমরা দেখব এবং বুঝব যে সবকিছুর নিজস্ব জায়গা আছে। যেহেতু আপনি একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাই কোনো ধরনের ক্রিকেটেই আমাদের বিরুদ্ধে খেলবেন না। এমনকি অলিম্পিকেও। দয়া করে এটি করুন। এটাই আমি দেখতে চাই। আমি দেখব যে, তারা সে পর্যায়ে কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

