জাতীয় উশু শুরু

জাতীয় উশু শুরু

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে গতকাল বুধবার শুরু হয়েছে ১৮তম জাতীয় উশু। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৭ জুলাই পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। এবারের জাতীয় প্রতিযোগিতায় সেনা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপিসহ মোট ২৮ দলের ৩৫০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

পুরুষ ও নারী মিলিয়ে মোট ২৭টি স্বর্ণপদকের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে সান্দা ফাইট ইভেন্টে ১৯টি ইভেন্ট (পুরুষ ১০, নারী ৯টি) এবং তাওলু ইভেন্টে ৮টি ইভেন্ট (পুরুষ ৪, নারী ৪টি)। সব মিলিয়ে জয়ীদের মাঝে ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) বিতরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন