না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার কামিলো নুইন। হাঁটুতে অস্ত্রোপচারই কেড়ে নিল সম্ভাবনাময় এই ফুটবলারের জীবন! নুইন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমোর মিডফিল্ডার।
নুইনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব সান তেলমো। এই ফুটবলারের মৃত্যুতে একদিনের জন্য ক্লাবের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ও শোক প্রকাশের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, ১৮ বছর বয়সী এই ফুটবলারের মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোটের চিকিৎসায় অস্ত্রোপচার করা হচ্ছিল। অস্ত্রোপচার চলাকালেই মারা যান তিনি। তবে কিভাবে এই মৃত্য, তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, তদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো হবে।
নুইনের বেড়ে ওঠা বোকা জুনিয়র্সে। এরপর ইন্ডিপেন্ডিয়েন্টের একাডেমি হয়ে ২০২২ সালে নাম লেখান সান তেলমোতে। নুইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

