নেপালে তিন ম্যাচের সিরিজ এবং দক্ষিণ এশিয়ান গেমসের জন্য খেলোয়াড় বাছাই চলছে। এজন্য আয়োজন করা হয়েছে জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি। আগামী শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন রাগবি খেলা উপভোগ করতে পল্টন মাঠে উপস্থিত থাকবেন প্রধান ড. মূহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সহসভাপতি ব্যারিষ্টার আনিসুজ্জামান। ৮ গ্রুপে বিভক্ত হয়ে ২৪টি দলের অংশগ্রহণে হবে দুই দিনব্যাপী জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি। রাগবি ফেডারেশনের নতুন কমিটির প্রথম টুর্নামেন্ট এটি। এ টুর্নামেন্ট ঘিরে পল্টনের আউটার স্টেডিয়াম নতুন করে সাজছে। খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের জন্যও থাকছে সুব্যবস্থা। ব্যারিষ্টার আনিসুজ্জামান বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস আসবেন রাগবি খেলা দেখতে। তাই আমরা সাজ সজ্জার বাজেও পাঁচগুন বাড়িয়েছি। মূলত দিনা আফরোজ ইউনুস আমার বন্ধু। তাই অনুরোধ ফেলতে পারেননি তিনি।’ এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজ জামান ও পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

