সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

স্পোর্টস রিপোর্টার

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে আজ (সোমবার) ভারতের হিমাচল প্রদেশের শিমলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব দল। নয়াদিল্লী হয়ে গন্তব্যে পৌঁছাবে তারা।

৮ থেকে ১১ এপ্রিল শিমলায় অনুষ্ঠিত হবে ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশীয় বাছাইপর্ব। স্বাগতিক ভারতসহ সার্কভুক্ত দেশগুলো এতে অংশ নেবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস ও দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন
Messenger_creation_12D02692-B7D5-4821-B0A8-75AB4D8C6134



বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল শিমলায় যাচ্ছে। দলের ম্যানেজার তাহমিনা তারমিন বিনু এবং কোচ হিসেবে আছেন ধনঞ্জয় শীল তীর্থ ও রিগ্যান বড়ুয়া।

Messenger_creation_79854356-B788-4111-B918-CA13AAAB62B4



দলের অধিকাংশ খেলোয়াড় বিকেএসপির বর্তমান ও সাবেক শিক্ষার্থী। প্রস্তুতি হিসেবে বিকেএসপিতে ৩৩ দিনের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প করেছে দলটি।

Messenger_creation_D4BEFCF1-7881-4355-ADFF-D492CA95AD1E



ফেডারেশনের সাধারণ সম্পাদক সনেট জানিয়েছেন, গত আসরে ৭টি ব্রোঞ্জ পেলেও কোয়ালিফাই করতে না পারা বাংলাদেশ এবার যোগ্যতা অর্জনে আশাবাদী। তার বিশ্বাস, কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের শেষ জুনিয়র আসরটি স্মরণীয় করে তুলতে দলটি ভালো ফল আনবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন