নতুন মৌসুমের শুরুতেই চাকরি হারালেন বায়ার লেভারকুজেনের কোচ এরিক টেন হাগ। মাত্র দুই ম্যাচ পরই তাকে বরখাস্ত করেছে বুন্দেসলিগার ক্লাবটি। লেভারকুজেনের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকল ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র।
আজ ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে লেভারকুসেনের ক্রীড়া পরিচালক সাইমন রোলফেস বলেন, ‘সিদ্ধান্তটা (টেন হাগকে ছাঁটাই) আমাদের জন্য সহজ ছিল না। কেউ এই পদক্ষেপ নিতে চায়নি। গত কয়েক সপ্তাহে বোঝা গেছে, একটি নতুন ও সফল দল গড়তে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা ফলপ্রসূ হয়নি।’
বিজ্ঞাপন
মাত্র তিন মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন টেন হাগ। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর এটাই ছিল তার নতুন শুরু। কিন্তু সেই পথও থেমে গেল খুব দ্রুত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

