বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে গত দুইদিন বেশ সমালোচনা হয়েছে দুর্বার রাজশাহীকে নিয়ে। এরই মাঝে এবার দুই বিদেশি ক্রিকেটারদের দলে নিলো ফ্রাঞ্চাইজিটি।
রাজশাহী শিবিরের সবশেষ সংযোজন মার্ক দেয়াল ও আফতাব আলম। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত মুখ দেয়াল। ইতিপূর্বে গায়ানা আমাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, শারজাহ ওয়ারিয়র্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স, উইনিপেগ হকস এবং খুলনা টাইগার্সের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন আফতাব। এই সময়কালে আফগানদের জার্সিতে ২৭ ওয়ানডের পাশাপাশি ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। দুই সংস্করণে নিয়েছেন ৫২ উইকেট। এলপিএল এবং এপিএলের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট রাজশাহীর