ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আিইপিএল) ধারেকাছে নেই বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগ। অর্থের ঝনঝনানি, চার ছক্কার ফূলঝুরি কিংবা পরিচিত, সবদিক থেকেই যোজন যোজন এগিয়ে আইপিএল। এবার আইপিএলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব।
অস্ট্রেলিয়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে এই লিগ আয়োজন করা হবে। এজন্য খরচ হবে ৫০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ছয় হাজার ৬৯ কোটি টাকা। বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। এই লিগ বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য এবং তারকা ক্রিকেটার প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।
এই মহাপরিকল্পনার প্রধান লক্ষ্য ক্রিকেটের বিস্তৃতি এবং বিকল্প রাজস্বের উৎস সৃষ্টি করা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরেও ক্রিকেটের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে। অর্থ্যাৎ আর্থিকভাবে লাভবান হবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

