আইপিএলে আর্চারের ভুলে যাওয়ার মতো দিন

আইপিএলে আর্চারের ভুলে যাওয়ার মতো দিন

আইপিএলে (রোববার (২৩ মার্চ) রাজস্থান রয়্যালসের বোলারদের বিপক্ষে রীতিমতো বইয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। সবচেয়ে বেশি ঝড়টা গেছে জোফরা আর্চারের ওপর দিয়ে। তাতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের সাক্ষী হয়েছেন এই ইংলিশ পেসার।

রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৮৬ রান জড়ো করে হায়দরাবাদ। এর মধ্যে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ ইকোনমিতে ৭৬ রান খরচ করেন আর্চার।

বিজ্ঞাপন

যেটা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মোহিত শর্মার দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রান খরচ করেন এই পেসার। রান খরচের দিক থেকে তিনে আছেন বাসিল থাম্পি। ২০১৮ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান খরচ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন