জিডি ট্রফি ক্রিকেট

বিশাল জয়ে শুরু অনূর্ধ্ব-১৯ দলের

বিশাল জয়ে শুরু অনূর্ধ্ব-১৯ দলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত গেম ডেভেলপমেন্ট ট্রফি (জিডি ট্রফি) শুরু হয়েছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানে হারাল অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় তারা। ৪৩ ওভারে ৮ উইকেটে ৩২৯ রান তুলে অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৮৩ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল। অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ সূচনা এনে দেন ওপেনার জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি। মাত্র ৩.৫ ওভারেই ৪৩ রান তুলে তারা। ৭৬ বলে ৯৯ রান করে আউট হন জারিফ। তিনে নেমে আহসান উল্লাহ ৬৫ বলে ৬৭ রান করেন। শেষ দিকে ফরিদ হাসান ফয়সাল ৫৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট নেন ইয়াসিন মজুমদার।

বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি অনূর্ধ্ব-১৭ দল। ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ে ২৯.১ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় তারা। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান। ২টি করে উইকেট তোলেন শেখ আতিকুর রহমান ও তাফিউল আলম তামিম। ম্যাচসেরা হন জারিফ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন