ঐতিহাসিক লালবাগ কেল্লায় উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

ঐতিহাসিক লালবাগ কেল্লায় উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে দুদল। আগামীকাল উন্মোচন করা হবে সিরিজের ট্রফি। শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হবে।

বিজ্ঞাপন

ঐতিহাসিক মুঘল দুর্গে অবস্থিত পরী বিবির সমাধির সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে উন্মোচিত হবে ট্রফি। সিরিজ ট্রফি উন্মোচন করতে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠানটি ক্রিকেটের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন