দলে ফেরার লক্ষ্যে সিপিএলে রিজওয়ান

দলে ফেরার লক্ষ্যে সিপিএলে রিজওয়ান

মোহাম্মাদ রিজওয়ানের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দলের দুয়ার বন্ধ অনেক দিন ধরেই। এবার দলে ফেরার লক্ষ্যে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন এই ব্যাটার। রিজওয়ান নাম লিখিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে।

ফজলহক ফারুকির বদলি হিসেবে তাকে নিয়েছে দলটি। জাতীয় দলের ব্যস্ততার কারণে সিপিএল ছেড়ে যেতে হচ্ছে আফগানিস্তানের বাঁহাতি পেসারকে। রিজওয়ান সতীর্থ হিসেবে পাচ্ছেন দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদিকে।

বিজ্ঞাপন

সিপিএলে পা রেখে এক বছরে দুটি লিগের কোটা পূর্ণ করে ফেললেন রিজওয়ান। এই জুলাই থেকে পিসিবির নিয়ম অনুযায়ী, ১২ মাস সময়ের মধ্যে বিদেশের কেবল দুটি লিগে খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা। এর আগে বিগ

পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টি খেলা রিজওয়ান সবশেষ এই সংস্করণে দেশকে প্রতিনিধিত্ব করেছেন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২৮৬ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৬৯ ফিফটিতে ৮ হাজার ৪২১ রান করেছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। তবে স্ট্রাইক রেট ১২৫.৮৫।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন