আইপিএলে মোস্তাফিজ খেলবেন দুই ম্যাচ

পিএসএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব

পিএসএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব

বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরার সময় মোস্তাফিজুর রহমান জানতে পেরেছেন তিনি আইপিএলে দল পেয়েছেন। তাকে দলে ভেড়ায় তারই সাবেক দল দিল্লি ক্যাপিটালস। আসরের মাঝপথে এভাবে হুট করে দল পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন মোস্তাফিজ। দিল্লি তাকে তিন ম্যাচের জন্য দলে ভেড়াতে চাইলেও বিসিবি থেকে দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মোস্তাফিজের আইপিএলে দল পাওয়ার দিনে পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। এক ম্যাচের দল পাওয়া সাকিবকেও অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ছয় মাস পর মাঠে ফিরছেন এ তারকা অলরাউন্ডার।

পিএসএলে লাহোর প্লে-অফে উঠলে সেখানেও ম্যাচ খেলার সুযোগ থাকবে সাকিবের সামনে। তবে আইপিএলে দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠলে খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। কারণ, তাকে শুধুমাত্র লিগ পর্বের শেষ দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এ বিষয়ে বিসিবির এক পরিচালক আমার দেশকে জানান, ‘জাতীয় দলের হয়ে খেলার পর সুযোগ থাকলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সে অনুযায়ীই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন