ডিউকস বলে ভারতের অসন্তুষ্টি

ডিউকস বলে ভারতের অসন্তুষ্টি

ভারত-ইংল্যান্ড ম্যাচে আলোচনার খোরাক যোগাচ্ছে ডিউকস বল। লর্ডস টেস্টে দ্বিতীয় দিন থেকেই আপত্তি শুরু ভারতের। ২.২ ওভার করার পর থেকেই তারা বল পরিবর্তনের জন্য আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে যান।

নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ৮০ ওভার পর ফিল্ডিং দলের অধিনায়ক নতুন বল নিতে পারেন। তবে ওই বল ছিল মাত্র ততক্ষণে সেই বলে মাত্র ১০.৩ ওভারের পুরনো। কিন্তু বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ আনায় আম্পায়ার তা খতিয়ে দেখেন এবং অন্য একটি বল দেন, যা ১০ ওভারের পুরনো।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেটারদের দেখে বোঝা যাচ্ছিল, এই বলে একেবারে সন্তুষ্ট নন তারা। এরপর ধারাভাষ্যেও সমালোচনা করেন সুনীল গাভাস্কার। এই তালিকায় নাম লেখান সাবেক ইংলিশ পেসার ক্রিকেটার ব্রড এবং নাসের হুসাইনও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন