মধ্যপ্রাচ্যে তৈরি হওয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে। পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইটে আসবে পাকিস্তানি ক্রিকেটাররা। আগামী রোববার ও সোমবার দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। প্রথম ভাগে রোববার দলটির বিদেশি কোচিং স্টাফের সদস্যরা আসবেন। তারা অন্য দেশ থেকে আসবেন।
পরের দিন বাংলাদেশে আসবেন পাকিস্তান দলের ক্রিকেটার ও অন্য সদস্যরা। তারা সরাসরি পাকিস্তান থেকে আসবেন। করাচি থেকে ঢাকায় চলাচল করা বিমান বাংলাদেশের ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা রয়েছে।
আগামী সোমবার ঢাকায় আসা পাকিস্তান দল ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেবে মঙ্গলবার। ১১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

