সীমান্তে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

সীমান্তে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

লেবানন সীমান্তের কাছে বালাত এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে (১৪:৫৫ জিএমটি) ওই এলাকায় ইসরাইলি সেনাদের জড়ো হতে দেখার পর তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

হিজবুল্লাহর দাবি, হামলাটি লক্ষ্যবস্তুতে “সরাসরি আঘাত” হেনেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন