রোমাঞ্চে ঠাঁসা লর্ডস টেস্টের শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। ভারতকে ২২ রানে হারিয়েছে তারা। ম্যাচটিতে শোয়েব বশিরের অবদান দুই ইনিংসে মাত্র একটি করে উইকেট। এরপরও ইংলিশদের জয়ের নায়ক বনে গেছেন এই তরুণ অফস্পিনার। দল জিতিয়ে সিরিজের বাকি দুই টেস্টে থেকে ছিটকে গেছেন ২১ বছর বয়সী ক্রিকেটার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে লিয়াম ডসনকে।
ম্যাচটিতে আঙুলে চিড় নিয়ে বল করেছেন বশির। তৃতীয় দিন জাদেজার ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান এই স্পিনার। তাই শেষ দুই টেস্টে তাকে ছাড়াই মাঠে নামবে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে বশিরের আঙুলে অস্ত্রোপচার করা হবে। তার বদলে জ্যাক লিচকে দলে নিতে পারে ইংল্যান্ড।
লর্ডসে ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৪৭ রানে নবম উইকেট হারায় ভারত। এরপরও রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজের দারুণ জুটিতে হারের শঙ্কা জেগেছিল ইংল্যান্ড শিবিরে। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথেই ছিল সফরকারীরা। কিন্তু ইনিংসের ৭৪তম ওভারে প্রতিপক্ষকে স্তব্ধ করে দিয়ে স্বাগতিকদের উচ্ছ্বাসের উপলক্ষ্য এনে দেন বশির। তার করা সে ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন সিরাজ। এরপর বল মাটিতে পড়ে ব্যাকস্পিন করে স্ট্যাম্পে গিয়ে লাগে। তাতেই ১৭০ রানে থামে ভারতের ইনিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

