গল টেস্টে ব্যাট হাতে দারুণ সময় কাটানো বাংলাদেশ কলম্বোয় হয়েছে ব্যর্থ। প্রথম দিনে ২২০ রান তুলতে হারিয়ে বসে ৮ উইকেট। বাংলাদেশের কোনো ব্যাটারই পাননি হাফ সেঞ্চুরির দেখা। কলম্বোয় এমন বাজে শুরুর পর ওপেনার সাদমান ইসলাম জানান, আমাদের দিনটা খারাপ ছিল।
গতকাল প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান সাদমান। এ ছাড়া ব্যাটাররা উইকেটে থিতু হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বলেও আক্ষেপ করেছেন। পাশাপাশি জানান, কোনো ব্যাটারই ইচ্ছাকৃত আউট হননি।
বিজ্ঞাপন
তার কথায়, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে যায় না। ব্যাটাররা আমরা প্রত্যেকে হয়তো সেট হয়ে আউট হইছি। এটা হয়তো বা আমাদের ব্যাড ডে ছিল। ইনশাআল্লাহ, নেক্সট ইনিংসে আমরা ভালোভাবে কামব্যাক করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

