টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে রাখা হয়নি গতি তারকা হিসেবে পরিচিত নাহিদ রানাকে। তার পরিবর্তে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। অন্যদিকে সমান তিনজন করে পেসার ও স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত।

বিজ্ঞাপন

দুই দলের একাদশ:

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও হর্ষিত রানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন