আগের ম্যাচের একাদশে পরিবর্তন থাকবে এটা নিশ্চিত ছিল। পারভেজ হোসেন ইমনের না থাকা খানিকটা ধাক্কা হয়ে আসে। পরে জানা যায় ইনজুরির কারণে খেলছেন না তিনি। তবে ইমন না থাকলেও ঝড়ো শুরু পেতে বাংলাদেশের বেগ পেতে হয়নি। দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে ঝড়ো শুরু পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২০৫ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ব্যাটিং করেন তানজিদ তামিম। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পাওয়া তামিম আউট হন ৩৩ বলে ৫৯ রানে। ততক্ষণে বাংলাদেশের স্কোরবোর্ডে ৯.১ ওভারে ১ উইকেটে ৯০ রান। তামিমের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসের গতি স্লথ হয়নি।
নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর জাক্রত আলী অনিকরা উইকেটে নেমেই শুরু করেন ধুন্ধুমার ব্যাটিং। শান্ত ১৯ বলে ২৭, হৃদয় ২৪ বলে ৪৫ আর জাকের ৬ বলে করেন ১৮ রান। এছাটা অধিনায়ক লিটন ৩২ বলে করেন ৪০ রান।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৪৫ রানে নেন তিন উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

