শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি। তৃতীয় দিনশেষে ৪ উইকেট হাতে রেখে ১০৯ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। জবাবে মাইকুইজ অ্যাকারম্যানের ডাবল সেঞ্চুরিতে ৬০০ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ২০৯ রান আসে অধিনায়ক অ্যাকারম্যানের ব্যাট থেকে। ৬৮ রান করেন রিভারদো মুনস্যামি।
৩৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৫১ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামবে স্বাগতিকরা। রোনালদো আলি মোহামেদ ৩৪ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে প্রেনেনাল সুবরায়েন ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: প্রথম ইনিংস: ২৪০/১০ (৬৩.৪ ওভার); ইমলাচ ৬১, লুইস ৫৭; কেলে ৫/৪৩
দক্ষিণ আফ্রিকা ‘এ’ প্রথম ইনিংস: ৬০০/৭ ডিক্লেয়ার (১১২.৩ ওভার); অ্যাকারম্যান ২০৯, মুনস্যামি ৬৮; আলি মোহামেদ ২/৮৮
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দ্বিতীয় ইনিংস: ২৫১/৬ (৭৩ ওভার); অ্যান্ডারসন ৫২, আথানেজ ৪৯; সুবরায়েন ৩/৭১
তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ১০৯ রানে পিছিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

