মাস্তানতুনোর দৃষ্টি ২০২৬ বিশ্বকাপে

মাস্তানতুনোর দৃষ্টি ২০২৬ বিশ্বকাপে

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে আলোড়ন তুলেছেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সি কিশোর ফ্রাঙ্কো মাস্তানতুনো। আলোচনার হাওয়া গায়ে লাগিয়ে এবার জাতীয় দলের হয়ে বড় কিছু করার স্বপ্ন দেখালেন তিনি।

এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়ে গেছে তার। মাস্তানতুনো এবার জানালেন, তার লক্ষ্য আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে মাঠ মাতানো। আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই উঠতি তারকা।

তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা আমার জন্য স্বপ্নের মতো। জাতীয় দলের হয়ে খেলাটাও ছিল একসময় স্বপ্ন। যদি আমি নিয়মিত খেলতে পারি, পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে জাতীয় দলে ডাক আসবে বলেই বিশ্বাস। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলাটা স্বপ্নের মতোই হবে। সবকিছু নির্ভর করবে আমার পরিশ্রম আর কোচদের সিদ্ধান্তের ওপর।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন