চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে ছিটকে গেছেন পেসার ব্রেন্ডান ডগেট। তার বদলি হিসেবে আরেক পেসার শন অ্যাবটকে দলে নিয়েছে অজিরা। জানা গেছে, ডাগেটের নিতম্বে ‘হালকা’ চোট রয়েছে। যে কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া।
ডাগেটের বদলে দলে ডাক পাওয়া অ্যাবটের টেস্ট অভিষেক হয়নি এখনও। অস্ট্রেলিয়ার হয়ে ২৮ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে ফেলা ৩৩ বছর বয়সী এই পেসার বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ছিলেন। তার আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দলেও ডাক পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ শুরু আগামী ২৫ জুন। প্রথম টেস্ট বার্বাডোজে, পরের দুটি গ্রানাডা ও জ্যামাইকায়।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার, শন অ্যাবট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

