সপ্তাহ দুয়েক আগেই লাওস থেকে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফিরেছিল আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। ফের লাওসের গেলেন আফঈদা। এবার অবশ্য বাংলাদেশ নয়, ভুটানের ক্লাবের হয়ে খেলতে লাওস যাত্রা।
ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আফঈদার সঙ্গে গেছেন তহুরা, শামসুন্নাহার, রিপা ও স্বপ্না রাণী।
বাংলাদেশ দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও এখনো এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না। অথচ ভুটানের ক্লাব প্রতি বছর খেলছে। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।
লাওসে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলে আফিদা ও স্বপ্না দেশে ফিরবেন। এই ক্লাবে বাংলাদেশের অন্য তিন ফুটবলার ভুটানের ঘরোয়া লিগ খেলবেন। যা নভেম্বর পর্যন্ত চলার কথা। রয়্যাল থিম্পু কলেজ গত আসরের লিগ চ্যাম্পিয়ন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

