ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লীগ স্টেজের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। মোনাকোতে অনুষ্ঠিতব্য ৩৬ দলের এই ড্রয়ে ইতোমধ্যে চারটি পট নির্ধারণ করেছে উয়েফা। তাতে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো জায়ান্টরা। এছাড়া কে কোন পটে স্থান পেল দেখে নেওয়া যাক।
পট–১: প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
পট–২: আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুজ।
পট–৩: অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট ও টটেনহাম হটস্পার।
পট–৪: এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেতিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত।
নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ২৪ দল যাবে নকআউট পর্বে। যার মধ্যে প্রথম ৮ দল সরাসরি ও বাকি ১৬ দল প্লে-অফ খেলে জায়গা করে নিবে শেষ ষোলোর লড়াইয়ে। এরপর কোয়ার্টার, সেমিফাইনাল পেরিয়ে ফাইনালের লড়াই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

