ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপাকে শহিদ আফ্রিদি

ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপাকে শহিদ আফ্রিদি

ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ভারতের কেরালা রাজ্যের কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কুসাট) সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। পরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন আয়োজকরা।

গত ২৫ মে দুবাইয়ের পাকিস্তান অ্যাসোসিয়েশন দুবাই (পিএডি) নামের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, আফ্রিদি ও উমর গুলকে দেখে উপস্থিত সবাই ‘বুম বুম’ চ্যান্টে উল্লাস করছেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় অবশ্য দায় এড়িয়ে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, আয়োজক সংগঠনটি তাদের অনুমোদিত নয়। অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানত না।

মূলত, গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হলে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। যা পরবর্তী সময়ে রূপ নেয় দুই দেশের সীমান্ত উত্তেজনায়। ওই সংঘাতময় পরিস্থিতিতে আফ্রিদির কিছু মন্তব্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে ভারতে পাকিস্তানি ক্রীড়াবিদদের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন