সিরিজে সমতা নাকি দ. আফ্রিকার আনন্দ?

সিরিজে সমতা নাকি দ. আফ্রিকার আনন্দ?

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ যে কোনো বিষয় নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকা জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি হবে তাদের টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়। আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজে সমতা আসবে। তখন তৃতীয় এবং শেষ ওয়ানডে হবে সিরিজের সেরা আকর্ষণ। সেই আকর্ষণ কি সিরিজে থাকছে নাকি আজই শেষ- সেই হিসাব মেলাতে বসে যান আজ।

কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া মূলত দাঁড়াতেই পারেনি। বড় ব্যবধানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার স্পিন সামালই দিতে পারেনি অস্ট্রেলিয়ার শক্তিমান ব্যাটিং লাইনআপ। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ৫ উইকেট তুলে ম্যাচ সেরা হন। কেয়ার্নসে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার সামনে স্পিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার এই দলটির মধ্যে অনেক দুর্বলতা অনেক প্রকাশ্য। পেছনের সম্পন্ন হওয়া সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার কোনো কমতি নেই। তবে ব্যাটে- বলে ঠিকমতো হচ্ছে না তাদের। সিরিজে ফিরে আসার লড়াইয়ে আজ সেই হিসাব পারফেক্ট কায়দায় মেলাতে হবে অস্ট্রেলিয়াকে। নইলে আরেকটি সিরিজ হারের দুঃখ নিয়ে ফিরবে তারা।

সিরিজের বাকি দুই ম্যাচে প্রিনেলান সুব্রায়েনকে রাখেনি দক্ষিণ আফ্রিকা। তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় দক্ষিণ আফ্রিকা এই সিদ্ধান্ত নিয়েছে। হেনরিক ক্লাসেনের অবসরের পর দক্ষিণ আফ্রিকার মিডলঅর্ডারে বড় ফোঁকর তৈরি হয়েছে। ত্রিস্তান স্ট্যাব কত দক্ষতার সঙ্গে সেই শূন্যস্থান পূরণ করতে পারেন তারও একটা ভালো পরীক্ষা হয়ে যাবে সিরিজের বাকি দুই ম্যাচে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন