জিমিকে নিয়েই এশিয়ান গেমসের দল চূড়ান্ত

জিমিকে নিয়েই এশিয়ান
গেমসের দল চূড়ান্ত

রাসেল মাহমুদ জিমিকে নিয়েই এশিয়ান গেমসে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। হকি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জায়গা পাওয়ার পর দলেও ডাক পান জিমি। প্রায় দেড় বছর আগে বয়সের অজুহাতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। জাতীয় দলে ব্রাত্য অভিজ্ঞ জিমিকে ফেরানোর সিদ্ধান্ত নেয় হকির নতুন অ্যাডহক কমিটি। চূড়ান্ত দলের বাইরে বিকল্প হিসেবে তিনজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর জাপানের কাকামিগাহারায় হবে এশিয়ান গেমস হকি। বাংলাদেশ পুল ‘এ’-তে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে। প্রতিযোগিতার উদ্বোধনী দিন বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দুবার ষষ্ঠ স্থান অর্জন করা। সবশেষ ২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অষ্টম হয়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

হকির চূড়ান্ত দল

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, ⁠আশরাফুল ইসলাম, হোজাইফা হোসেন, ⁠আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, ⁠রোমান সরকার, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, ⁠পুষ্কর ক্ষিসা, ⁠সোহানুর রহমান সবুজ, ⁠ফরহাদ আহমেদ শিতুল, ⁠মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ, ⁠রাকিবুল হাসান।

স্ট্যান্ডবাই খেলোয়াড় : এমএম মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন এবং ⁠নুরুজ্জামান নয়ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন