আলভারেজকে না পেয়ে জেসুসকে দলে টানল বার্সেলোনা!

আলভারেজকে না পেয়ে জেসুসকে দলে টানল বার্সেলোনা!

জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিকল্প হিসেবে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিতে যাচ্ছে বার্সেলোনা। গ্রীষ্মের দলবদলে স্ট্রাইকার খোঁজার মিশনে থাকা কাতালান ক্লাবটি আর্সেনালের সঙ্গে জেসুসের চুক্তি চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ১০ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত কিছু সুবিধার বিনিময়ে জেসুসকে ছাড়তে সম্মত হয়েছে আর্সেনাল। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য ইতোমধ্যে স্পেনের উদ্দেশে রওনা হয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গ্রীষ্মজুড়েই বার্সেলোনার প্রথম পছন্দ ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তবে তাঁকে কোনোভাবেই বিক্রি করা হবে না বলে স্পষ্ট অবস্থান নেয় অ্যাটলেটিকো। ফলে শেষ পর্যন্ত পরিকল্পনা বদলে জেসুসের দিকে নজর দেয় বার্সা।

আর্সেনালে কাই হাভার্টজ ও ভিক্টর গোকেরেস যোগ দেওয়ায় জেসুসের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। কোচ মিকেল আর্তেতাও তাঁর ক্লাব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

এদিকে অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমিকে দলে ভেড়ানোর পর এবার জেসুসকে নিয়েও আক্রমণভাগ শক্তিশালী করার পথে এগোচ্ছে বার্সেলোনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন