প্রিমিয়ার লিগ থেকে হামজার ক্লাবের অবনমন

প্রিমিয়ার লিগ থেকে হামজার ক্লাবের অবনমন

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে লেস্টার সিটির। ২০ এপ্রিল লিভারপুলের কাছে ১-০ গোলে হারার পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে নেমে গেছে হামজা চৌধুরীর ক্লাব। অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবে না লিস্টার।

বিজ্ঞাপন

কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারের বিপক্ষে একমাত্র গোলটি করেন লিভারপুলের ইংলিশ তারকা ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। অবনমন হওয়ার দিনে একটি লজ্জার রেকর্ড গড়েছে লেস্টার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে নিজেদের ডেরায় টানা ৯ ম্যাচ গোল করতে ব্যর্থ হলো লেস্টার প্রতিনিধিরা।

লেস্টার থেকে ধারের চুক্তিতে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে আছেন হামজা। যে ক্লাবটি বর্তমানে দ্বিতীয় স্তরে খেলছে। আগামী গ্রীষ্মেই চুক্তি শেষ হবে তার। তখন ফিরতে হবে লেস্টারে। সেক্ষেত্রে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা হবে না হামজার।

যদিও ২০২৫-২৬ মৌসুমে হামজার প্রিমিয়ার লিগে খেলার একটা সুযোগ আছে। শেফিল্ড যদি দ্বিতীয় স্তর থেকে উন্নতি করে এবং হামজার সঙ্গে চুক্তি নবায়ন করে, সেক্ষেত্রেই কেবল প্রিমিয়ার লিগে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন