লক্ষ্য ফের দেশের জার্সিতে খেলা

সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব

সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব

জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। বর্তমান বাস্তবতায় সাবেক অধিনায়কের দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও হাল ছাড়ছেন না সাকিব। ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। জুলাই-আগস্ট গণঅভ্যুথ্থানের পর আর দেশে ফিরতে পারেননি। সবশেষ গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। এরপর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তাকে।

বিজ্ঞাপন

জাতীয় দল ইস্যুতে নিজের ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলে ক্রিকেট থেকে অবসর নিব, আমি এখনও এমনটা চাই। যদি কখনও সুযোগ আসে তাহলে ১-২টি সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা থাকবে। আমার সবথেকে বড় ইচ্ছা হলো দেশের হয়ে খেলা। এজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি। আমি এই ইচ্ছা পূরণের জন্যই কাজ করে যাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’

সাকিব মনে করেন, এখনও দেশের হয়ে বছর দুয়েক খেলার মতো অবস্থায় আছেন তিনি, ‘আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে নাকি রাজনীতির ছয় মাস দিয়ে বিবেচনা করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। আমার মনে হয় আমি বাংলাদেশের হয়ে খেলা ডিজার্ব করি। বেশিরভাগ মানুষই চায় আমি বাংলাদেশের হয়ে খেলে অবসর নিই। আমিও বিশ্বাস করি যে, দেশের হয়ে হয়ে এক বা দুই বছর খেলতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন