ইতালি ক্রিকেট দলের সামনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার হাতছানি। বাছাইয়ে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার খুব কাছে চলে এসেছে ইউরোপের দেশটি।
ইতালি ইতোমধ্যে বাছাই পর্বে তিনটি ম্যাচ খেলেছে। বাকি আছে একটি ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটি জিতলেই বিশ্বকাপে পা রাখবে ফুটবলপ্রেমী দেশটি। অল্প ব্যবধানে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব মেলাতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে ইতালি ম্যাচ খেলেছে তিনটি। স্কটল্যান্ডকে হারানোর আগে দলটি জিতেছে গার্নসির বিপক্ষে। এবং জার্সির বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ইতালি বাছাই পর্বে তালিকার শীর্ষে আছে, তাদের তিন ম্যাচে পয়েন্ট ৫।'
এ ছাড়া নেট রান রেটেও সবার চেয়ে এগিয়ে। তাদের নেট রান রেট ১.৭২২। দ্বিতীয় নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, রান রেট ১.২। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্সি ও স্কটল্যান্ডের পয়েন্ট ৩। জার্সির রান রেট ০.৪৩০, স্কটল্যান্ডের –০.১৫০।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

