ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লাউডারহিলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারায় পাকিস্তান। ওই সিরিজ জয়ের স্বাদ নিয়ে এবার ওয়ানডে সংস্করণে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বিজ্ঞাপন

ত্রিনিদাদে এই ম্যাচ শুরু হবে আজ রাত ১২টায়। টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত ভুলতে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। অধিনায়ক শাই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আছেন গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারই। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন রোমারিও শেফার্ড।

এখন পর্যন্ত দুই দলের ১৩৭ লড়াইয়ে ৬৩ জয় পেয়েছে পাকিস্তান। বাকি ৭১ ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩৩ ম্যাচে পাকিস্তানের জয় ১৫ ম্যাচে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন