১৭ বছরে অধিনায়ক হয়ে ভুকুসিচের ইতিহাস

১৭ বছরে অধিনায়ক হয়ে ভুকুসিচের ইতিহাস

সাইপ্রাসের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রোয়েশিয়ার হয়ে নেতৃত্বে অভিষেক হয় জ্যাক ভুকুসিচের। এদিন তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী অধিনায়ক বনে গেছেন তিনি।

নেতৃত্বে অভিষেকের দিনটা ভালো যায়নি ভুকুসিচের। একই দিনে এই কিশোর অধিনায়কের নেতৃত্বে সাইপ্রাসের কাছে দুটি ম্যাচ হেরেছে ক্রোয়েশিয়া।

বিজ্ঞাপন

এতোদিন সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি ছিল নোমান আমজাদের দখলে। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রচাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সের অধিনায়কত্ব করেন আমজাদ।

আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বকনিষ্ট অধিনায়কের রেকর্ডটি রশিদ খানের দখলে। ২০১৮ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্বে অভিষেক হয় এই লেগস্পিনারের। সে ম্যাচের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৯ বছর ১৬৫ দিন।

পরের বছর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট নেতৃত্বে অভিষেক হয় রশিদের। সে ম্যাচের দিন এই তারকা ক্রিকেটারের বয়স ছিল ২০ বছর ৩৫০ দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন