অকল্যান্ড সিটির মুখোমুখি বায়ার্ন, খবরটা শুনে যে কারো মাঝেই একটা ঝড়ের আভাস আসবে। মাঠের খেলায় সেটাই দেখাল বায়ার্ন। ‘অ্যামেচার দল’ অকল্যান্ড সিটিকে নিয়ে ছেলেখেলা করল তারা। উড়িয়ে দিলো ১০-০ গোলের বড় ব্যবধানে।
সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে রোববার বদলি নেমে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। দুটি করে গোল করেন কিংসলে কোমান, টমাস মুলার ও মাইকেল ওলিসে। একবার জালে বল পাঠান সাশা বুয়ে।
বায়ার্নের গোল উৎসবের শুরু ষষ্ঠ মিনিটে। দলকে এগিয়ে নেন কিংসলে কোমান। এরপর গোলের ঝড় চলতেই থাকে। ১৮তম মিনিটে সাশা বুয়ে দ্বিগুণ করেন। এরপর স্কোরারের খাতায় নাম তোলেম মাইকেল ওলি ও কোমান।
৪৫তম মিনিটে ওলিসের পাস ধরে স্কোরলাইনে নাম লেখান মুলার। আর বিরতির ঠিক আগে দুর্দান্ত নৈপুণ্যে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ৬-০ করেন ফরাসি মিডফিল্ডার ওলিসে।
৬১তম মিনিটে হ্যারি কেইনের বদলি নামার ১২ মিনিটের মধ্যে দুটি গোল করেন মুসিয়ালা। এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি শটে হ্যাটট্রিক পূরণ করেন জার্মান মিডফিল্ডার। শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন মুলার। মিউনিখের দলটিতে ৩৫ বছর বয়সী জার্মান ফরোয়ার্ডের এটাই শেষ টুর্নামেন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

