২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দলে।
গত ২১ মার্চ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সে ম্যাচে প্রতিপক্ষের এই ফুটবলারের আঘাকে মাথায় চোট পান আলিসন বেকার। পরিস্থিতি এতোটাই খারাপ ছিল যে, শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা গোলরক্ষক।
এখনও সুস্থ হয়ে উঠেননি আলিসন। তাই আর্জেন্টিনার বিপক্ষে তার পরিবর্তে ওয়েভারটনকে দলে নিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র। আলিসনের মতো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের আরেক ফুটবলার গার্সন।
অন্যদিকে কার্ড ইস্যুতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালহেস ও ব্রুনো গিমারেস। এই তিনজনের জায়গায় দলে নেওয়া হয়েছে ডিফেন্ডার বেরালদো ও দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদেরসনকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

