এশিয়ান ইয়ুথ গেমস ও এসএ গেমস সামনে রেখে বিদেশি কোচ নিয়ে দিয়েছে সাঁতার ফেডারেশন। মিশরের সাইদ ম্যাকডিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আপাতত ৭ মাসের জন্য এসেছেন ম্যাকডি।
এই কোচের অধীনে আসন্ন দুটি গেমস খেলবে বাংলাদেশ। এরআগে সৌদি আরব, দুবাই ও কেনিয়া জাতীয় সাঁতার দলের কোচ ছিলেন ম্যাকডি। সাঁতারের মিশরীয় কোচ মাসিক বেতন পাবেন তিন হাজার ডলার করে।
বিজ্ঞাপন
সাাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, ‘এই কোচের সঙ্গে আগামী বছর জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছি আমরা। ট্যালেন্ট হান্ট ছাড়াও এসএ গেমস এবং এ বছর আরও দুটি গেমসের জন্য সাঁতারুদের প্রস্তুত করবেন তিনি। এর জন্য আমরা সবরকমের প্রস্তুতি নিয়েছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

