শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ২০তম দ্বি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। যেখানে সভাপতিত্ব করেন এটিএম সাইদুজ্জামান। সভা শেষে ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু।
সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজ ডটকমের আরিফুর রহমান বাবু। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের এস এম সুমন। কার্যনির্বাহী পরিষদের ১৩ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত বাকি ১১ জন হলেন সহ সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি) ও আরিফুল ইসলাম রনি, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম); যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।
নির্বাহী সদস্যের ৬ পদে নির্বাচিত হয়েছে যথাক্রমে মাজহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মন্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইলি সান)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

