বৃথা গেল ইমনের ফাইফার, সিরিজে এগিয়ে আফগানিস্তান

বৃথা গেল ইমনের ফাইফার, সিরিজে এগিয়ে আফগানিস্তান

সিরিজ নিজেদের করে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের কোনো বিকল্প ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহীতে সফরকারী আফগানদের বিপক্ষে ৪৭ রানে হারে আজিজুল হাকিম তামিমের দল। তাতে বৃথা গেছে ইকবাল হোসেন ইমনের ফাইফার।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ২৫৮ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ৫১ রানে ছয় উইকেট নেন পেসার ইকবাল হোসেন ইমন। আফগানদের হয়ে সেঞ্চুরি করেন ফয়সাল শিনোজাদা। তার ব্যাটে আসে ১১৬ বলে ১১২ রান।

বিজ্ঞাপন

২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৪০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের এমন ব্যর্থতার পর প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীস দেবা। আব্দুল্লাহ ১৬০ বলে ৯৫ ও দেবাশীস ৬১ বলে করেন ৫১ রান। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রানে থামে বাংলাদেশের ইনিংস। এই ম্যাচ হারায় পাঁচ ম্যাচ সিরিজের চার ওয়ানডে শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন