ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালে চান অ্যাঞ্জেল ডি মারিয়া। এর আগেও পিএসজিতে খেলেছেন দুজন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডি মারিয়া জানিয়েছেন, নিজের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলতে তিনি সবচেয়ে বেশি দেখতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বলেন, নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে আমি ভীষণ ভালোবাসি। আমাদের সম্পর্কটাও দারুণ। এখনো নিয়মিত কথা হয়। আর্জেন্টাইন ফুটবলের প্রতি তার টান অনেক। রোজারিও-নিওয়েলস ম্যাচেও থাকতে চাইত।
এ বিষয়ে ডি মারিয়া বলেন, ‘নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে আমি অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটাও ভালো। আমি তাকে (নেইমার) এখানে (আর্জেন্টিনা) দেখতে চাইছি। ভবিষ্যতে তাকে দাওয়াতও দেব আমি। সেটা হবে বিশেষ কিছু।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

