১০ বছর নিষিদ্ধ আর্সেনাল তিভাত

১০ বছর নিষিদ্ধ আর্সেনাল তিভাত

ম্যাচ পাতানোর অভিযোগে বড় ধরনের শাস্তি পেল মন্টিনিগ্রোর ক্লাব এফকে আর্সেনাল তিভাত। তাদের ১০ বছর ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। সেই সঙ্গে ক্লাবটির এক কর্মকর্তা ও খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২৩ সালের জুলাইয়ে উয়েফা কনফারেন্স লিগের বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে আর্মেনিয়ার ক্লাব আলাশকের্টের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে আর্সেনাল তিভাত। এরপর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ‍আলাশকের্টের কাছে ৬-১ গোলে হেরে যায় তারা। সে ম্যাচটি পাতানোর অভিযোগ উঠে ক্লাবটির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উয়েফা। তদন্ত শেষে আর্সেনাল তিভাতের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সত্যতা পাওয়া যায়। তাই ক্লাবটিকে ওই শাস্তি দিয়েছে সংস্থাটি। যদিও বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি আর্সেনাল তিভাত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন