ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি শুরু আজ

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি শুরু আজ

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মহাদেশীয় এ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে আজ পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাঠে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

বিজ্ঞাপন

এ কারণে স্বাগতিক আমিরাত ও আফগানদের নিয়ে তিন জাতির এই সিরিজও হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন সালমান আগার পাকিস্তান মোকাবিলা করবে অধিনায়ক রশিদ খানের আফগানিস্তানকে।

দুদলের লড়াই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ৯টায়। নতুন এ মিশনকে সামনে রেখে দলও ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন