আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই ফর্টিসের মাঠে হবে বাফুফের প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। এই ট্রায়ালে পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত ৪০ ফুটবলার অংশ নিচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন তারা।
গতকাল সোমবার বাফুফের ট্রায়ালে অংশ নিতে যুক্তরাজ্য থেকে দেশে উড়ে এসেছেন তরুণ ফরোয়ার্ড তানভীর আহমেদ। ইংল্যান্ডের ক্লাব পিপি রেঞ্জার্সের হয়ে খেলেন তিনি।
বিজ্ঞাপন
তার পিতৃভিটা সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘল গ্রামে। বাবা মো. সেলিম আহমদের সান্নিধ্যে বেড়ে ওঠা এই তরুণ বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন।
তানভীর বলেন, ‘বাফুফে আমাদের যে সুযোগটা দিয়েছে, সেটা কাজে লাগাতে এবার দেশে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন জাতীয় দলে সুযোগ পাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

