প্রথম ওয়ানডেতে ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায় ইংল্যান্ড। সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় একদিনের ম্যাচে জিততেই হবে তাদের। এমন সমীকরণে ভারতের বিপক্ষে ৩০৪ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড।
বেন ডাকেট ও জো রুটের জোড়া ফিফটিতে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পেরেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন রুট। ডাকেটের ব্যাট থেকে আসে ৬৫ রান। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৪১, জস বাটলার ৩৪ ও হ্যারি ব্রুক করেন ৩১ রান। বাকি বোলাররা খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন রবীন্দ্র জাদেজা। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
বিজ্ঞাপন
জবাবে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। ফ্লাডলাইটের সমস্যার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬.১ ওভারে স্কোরবোর্ডে ৪৮ রান তোলে স্বাগতিকরা। রোহিত শর্মা ২৯ ও শুবমান গিল ১৭ রানে অপরাজিত আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

