বাংলাদেশের ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। ক্রিকেটের চেয়েও এগিয়ে গেছে ফুটবলের জনপ্রিয়তা। তবে ফিফা র্যাংকিংয়ে সেটার ছাপ পড়েনি। উল্টো র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ জাতীয় পুরুষ ফুটবল দলের সবশেষ র্যাংকিং প্রকাশ কত্রেছে। তাতে দেখা যায়, এক ধাপ পিছিয়ে ১৮৩ থেকে ১৮৪ নম্বরে চলে এসেছে ছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল। ভুটানকে ২-০ গোলে হারানোর পর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। এই ম্যাচটা জিততে পারলে র্যাংকিংয়ে এগিয়ে যাওয়া যেত।
ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পর্তুগাল এক ধাপ এগিয়ে অবস্থান করেছে ছয়ে। সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

