পেনাল্টির নিয়মে পরিবর্তন আনলো ফিফা

পেনাল্টির নিয়মে পরিবর্তন আনলো ফিফা

পেনাল্টির নিয়মে পরিবর্তন আনল ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে ‘ডাবল টাচ’-সংক্রান্ত নিয়মে সংশোধনের কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

নিয়মানুযায়ী, এখন থেকে পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় যদি অসাবধানতাবশত বল দুবার স্পর্শ করেন এবং তা থেকে গোল হয়, তবে ওই গোল বাতিল করে শট আবার নেওয়ার সুযোগ পাবেন। নিয়মটি ১ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগেই অবশ্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বলে দ্বিতীয়বার পা ছুঁলেও গোল না হয়, তখন নিয়ম অনুযায়ী বিপক্ষ দলকে ইনডিরেক্ট ফ্রি-কিক দেওয়া হবে। আর টাইব্রেকারে এ ধরনের শট ব্যর্থ হলে তা ‘মিস’ হিসেবেই ধরা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন