করোনা মহামারির সময় বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। বলে লালা ব্যবহার করা না গেলেও ঘাম কিংবা অন্যান্য কিছু ব্যবহার করে বলের উজ্জ্বলতা বাড়ানোর সুযোগ ছিল বোলারদের জন্য। করোনা মহামারির সময় নিষিদ্ধ লালা ব্যবহার পুনরায় চালু করতে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে ফের আলোচনা তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় শুরু না হলেও এবারের আইপিএলে বোলাররা লালা ব্যবহার করতে পারবেন।
গতকাল আইপিএলে অংশ নেওয়া দলগুলোর অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের বৈঠকে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এর আগে লালা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এই সমস্যা এড়াতে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরপর গত এক-দুই বছর ধরে ফের লালা ব্যবহার চালুর জন্য কথা বলছিলেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এরই অংশ হিসেবে এবার ফের লালার ব্যবহার শুরু হচ্ছে আইপিএলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

